৪ জানুয়ারি ২০২০


চলন্ত মোটরসাইকেলে হঠাৎ আগুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে একটি চলন্ত মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে পুড়ে গেছে। তবে অক্ষত আছেন এর দুই আরোহী পিতা-পুত্র। পরে স্থানীয়রা এসে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার রাতে নগরের তালতলায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন নগরের লামাবাজার এলাকার ব্যবসায়ী বদর উদ্দিন (৬৫)। তালতলা এলাকায় পৌঁছার পর হঠাৎ করে চলন্ত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আগুন ধরার পর তড়িঘড়ি করে ছেলেসহ মোটরসাইকেল থেকে নেমে যান বদর উদ্দিন।

এ বিষয়ে বদর উদ্দিন বলেন, আচমকা মোটরসাইকেলের ট্যাংকিতে আগুন লেগে যায়। আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে। তবে আল্লাহর রহমত আমরা বাপ-ছেলে বেঁচে গেছি।

শেয়ার করুন