৮ নভেম্বর ২০২৩


লাউয়াছড়ায় ট্রেন বিকল : ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

বিকল হওয়া ট্রেন। ছবি: সংগৃহীত

শেয়ার করুন

 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়ায় প্রায় ২ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন বিকলের এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে রাখা হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেনটি চলতে পারেনি।সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারবে।

এএস // আতারা

শেয়ার করুন