১৪ জুলাই ২০২৩
মিজান মোহাম্মদ : ৬.৩ ওভারে দলীয় ৩৯ রানে যখন ৩য় ইউকেট লিটন দাস আউট হন তখন গ্যালারি ভর্তি ক্রীড়ামোদিরা মাথায় হাত দিয়ে সিটে বসে পড়েন। হৃদয় মাঠে পা রাখতেই সকল হুল্লোড় দিয়ে নিজেদের জাগিয়ে তুলেন। হৃদয়ও কম যান না। শুরু করেন প্রতিভার ঝলক।
এরপর ১০.১ ওভারে দলীয় ৬৪ রানে চতুর্থ ইউকেট হিসেবে যখন সাকিব আল হাসান আউট হন এবার হতাশ হয়ে পড়েন দরশকরা।
কিন্তু শেষ পর্যন্ত হতাশ দরশকদের আবার জাগিয়ে তুলে জয়ের আশা দেখাচ্ছেন হৃদয়-শামীম জুটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৩৪ রান।
বাংলাদেশের পক্ষে রনি ৪ রানে, নাজমুল ১৪ রানে, লিটন দাস ১৮ রানে ও সাকিব ১৯ রানে আউট হন।
এর আগে আফগানিস্তান পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ ইউকেটে ১৫৪ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান করে মোহাম্মদ নাবি (৫৪)।
বল হাতে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে ২ ইউকেট নেন।