২৬ ডিসেম্বর ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : ভেজালবিরোধী অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের চার রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
মো. ফয়েজ উল্লাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্নতাতার কারণে শহরের পুরাতন বাস স্টেশনে সিলেটের চেইন রেস্টুরেন্ট পানসীকে ১০ হাজার, ভাই ভাই রেস্টুরেন্টকে আট হাজার, শহরের কাজীর পয়েন্টে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা ওবায়দুর রহমান কুবাদের অভিযোগের ভিত্তিতে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে আরও চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই জরিমানার ২৫ শতাংশ ভোক্তা ওবায়দুরকে দেওয়া হয়।