৬ জানুয়ারি ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : শুক্রবার সুনামগঞ্জের সদর উপজেলার বৃহত্তর উত্তর সুরমার এসএসসি -২০২২ পরীক্ষায় নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে উত্তর সুরমা, উত্তর সুরমা সাহিত্য সংসদ ও উত্তর সুরমার সামাজিক ঐক্য জোট।
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা বাচ্চু নগর পিকনিক সেন্টারে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহম্মদ সভাপতিত্বে মাসিক উত্তর সুরমা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি কাজী মমিনুল ইসলামের সঞ্চালনায় ও উত্তর সুরমা সম্পাদক ও ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, প্রধান অতিথি উত্তর সুরমার প্রথম লে.কর্ণেল বায়েজিদ, প্রধান অতিথি সুনামগঞ্জ যুব উন্নয়নের উপ-পরিচালক শাহনুর আলম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা শাখা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ আবু হানিফ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সুলতান আহমেদ, ডাঃ নুরুজ্জামান সিফাত, ডাঃ ফারজানা শারমিন, তারুণ্যের কবি এস আই শিমুল ও বাচ্চুনগর পিকনিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি সদস্য মোঃ বাচ্চু শিকদার বক্তব্য রাখেন।