২৮ জুন ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : দীর্ঘ ২৬ বছরের ন্যায় এবছরও নওয়াগাঁও গ্রামের বিত্তবানদের আর্থিক সহযোগীতায় গ্রামের অসহায় ৬৩ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার বিকালে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
এ সময় উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ০৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, ছাত্রনেতা ইয়ামিন উদ্দিন,গুলজার আহমদ,হারুন আহমদ,জয়নাল আবেদীন, শাহরিয়ার আহমদ প্রমুখ।