২৭ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট-৫ আসনের অন্তর্গত গাছবাড়ী-কানাইঘাট রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
জনগণের দুর্দশা লাগবে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার অনুকূলে বরাদ্দকৃত এডিপি বিশেষ থোক বরাদ্দের আওতায় রাস্তার বিভিন্ন অংশে বেডস সিলিং(সংস্কার)কাজের উদ্বোধন করা হয়।
বেডস সিলিং(সংস্কার)কাজের উদ্বোধন করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জি । বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান আবু বক্কর ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক বাউলা, শফিক মেম্বার,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হারুন রশিদ,মাহফুজ আহমদ,ইউপি সদস্য আব্দুল্লাহ,আব্দুল কাদির,আব্দুর রাজ্জাক,সুলেমান আহমদ,ফয়জুর রহমান,যুবলীগ নেতা মওলা,উপজেলা ছাত্রলীগ নেতা সারওয়ার হোসেন,সুলতান আহমদ,সংশ্লিষ্ট ঠিকাদার শ্যামল দাস সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের দুর্দশা লাগবে এ বরাদ্দ প্রদান করায় মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তারা বলেন বিশেষ এ থোক বরাদ্ধ দ্রুত কাজ করার মাধ্যমে এলাকার মানুষের দূর্দশা অনেকটা লাঘব হবে।
প্রধনামন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আমার গ্রাম আমার শহর স্লোগানের ভিত্তিতে গ্রামকে শহরে রুপান্তরের কাজ চলমান রয়েছে ।
পরে নেতৃবৃন্দ গাছবাড়ী-নয়াগ্রাম রাস্তায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের আওতায় ড্রেইন নির্মাণ কাজ পরিদর্শন করেন ।