২৬ নভেম্বর ২০১৯


দক্ষিণ সুরমা আওয়ামী লীগের নেতৃত্বে সাইফুল-শামীম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন তৃণমূল নেতাকর্মীরা। কমিটিতে সভাপতি হিসেবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামীম আহমদ।

সোমবার দক্ষিণ কুচাইরের ইছরাব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনভর সম্মেলনের পর রাত সাড়ে ৯টায় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই দুই নেতাকে নির্বাচন করেন কাউন্সিলররা।

সভাপতি পদে মুক্তিযোদ্ধা সাইফুল আলম পেয়েছেন ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ সমির উদ্দিন ৯৩ ভোট পেয়েছেন। এছাড়া আব্দুর রব ৫৭ ভোট, তপন চন্দ্র পাল ২৭ ভোট, মকবুল হোসেন মাখন ২১ ভোট ও শাহেদ আহমদ ৯ ভোট পেয়েছেন। সভাপতি পদে ছয়জন প্রার্থী ছিলেন।

এছাড়া ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামীম আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল ইসলাম পেয়েছেন ১০১ ভোট। এছাড়া রাজ্জাক হোসেন ৮৮ ভোট, ফখরুল ইসলাম শায়েস্তা ৬৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন।

শেয়ার করুন