২০ অক্টোবর ২০১৯

উপজেলা প্রতিনিধি, ছাতক : সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে ৭টি সমিল থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহরে অবস্থিত এসব সমিলকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।
আপডেট লাইসেন্স ও বৈধ কোন কাগজ পত্র না থাকায় বাংলাদেশ করাত কল আইনে এসব সমিলের জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম সমিল থেকে ৫ হাজার, তাহমিদ সমিল থেকে ১০ হাজার, রবিন সমিল থেকে ৫ হাজার, ভাই-ভাই সমিল থেকে ১০ হাজার, রনক সমিল থেকে ১০ হাজার, বশির মিয়া সমিল থেকে ৫ হাজার ও আচ্ছা মিয়া সমিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ছাতক বিট ও ফরেস্ট কর্মকর্তা নিশিত চক্রবর্তী, ছাতক থানার এসআই সুমন, ভূমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেস্ট বিভাগের লোকজন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।