৫ আগস্ট ২০২৩


দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে মাহদি হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের নিজদের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মাহদি হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মুজাহিদ মিয়ার ছেলে।

পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকাল অনুমান ৫টার দিকে নিজ বসতবাড়ীতে খেলাধুলা করতে করতে পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায়। নিহত মাহদি হোসেনের আপন চাচা মোঃ হাসান মিয়া তার ভাতিজা মাহদি কে পুকুরের পানিতে ভাসছে দেখে পানি থেকে তুলে এবং চিৎকার শুরু করে, অতঃপর মৃত মাহদি হোসেনকে বাংলাবাজার পল্লী চিকিৎসক শাহজাহান মিয়ার নিকট নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করে। অতঃপর শিশুর আপনজন বাংলাবাজার হইতে মৃত শিশু টিকে তার নিজ বাড়িতে নিয়ে আসে।

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন,অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন