১৮ অক্টোবর ২০১৯
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক লাল পুরকায়স্থ পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান কাওছার ও মোঃ আমির আলী, কোষাধ্যক্ষ জাগির হোসেন, সদস্য জাহেদ আহমদ ও তারেক আহমদ প্রমুখ।
সভায় প্রেসক্লাবের বিবিধ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।