১৪ অক্টোবর ২০১৯

উপজেলা প্রতিনিধি, দিরাই : সুনামগঞ্জের দিরাইয়ে তুহিন(৫) নামে এক শিশুর কান ও লিঙ্গ কেটে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে শিশুটিকে হত্যা করা হয়।
তুহিন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে।
পুলিশ জানায়, সোমবার ভোরে পরিবারের ঘুম থেকে তুলে সবার অগোচরে শিশুটিকে হত্যা করা হয়েছে। পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।