৩০ আগস্ট ২০২০


জগন্নাথপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জে জগন্নাথপুরে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

রোববার সকাল ৬ টায় ইছগাঁও গ্রামের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিনুর রহমান লিটনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুকিত বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে ময়না তদন্তের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

শেয়ার করুন