১১ ডিসেম্বর ২০২২
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৌলাই নদীতে গোসল করতে গিয়ে মোঃ নিয়ামুল (২২) নামের এক যুবক ৩৬ ঘন্টা ধরে নিখোঁজ।
উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে শনিবার (১০ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজীপুর গ্রামের বাসিন্দা মোঃ আজিদ মিস্ত্রির ছেলে। সে নিজেও ছিলেন পেশায় একজন রাজ মিস্ত্রি। চার ভাইয়ের মধ্যে সে ছিলো বড়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাজীপুর গ্রামের বাসিন্দা মোঃ আজিদ মিস্ত্রির ছেলে মোঃ নিয়ামুল (২২) শনিবার (১০ডিসেম্বর) সকাল নয়টার দিকে বাড়ির সামনে ঘাটে বৌলাই নদীতে গোসল করতে যায়। এসময় ঘাটে মারুফা (১১) ও কামাল (১২) নামের দুই শিশু গোসল করতে ছিলো। নিয়ামুল ঘাটে গিয়ে প্রথম পানিতে নেমে ডুব দিয়ে গাঁ ভিজিয়ে উপরে ওঠে গাঁয়ে সাবান মাখা শেষ হলে পুনরায় পানিতে নেমে ডুব দেয়। কিন্তু এবার সে পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেনি। বিষয়টি মারুফার নজরে আসে।
অনেক সময় পার হয়ে গেলে পরে মারুফা কামাল কে বলে যে, তার নিয়ামুল চাচা সেই কখন পানির নিচে ডুব দিয়েছে কিন্তু এখনোও ভেসে ওঠেনি। নিয়ামুলকে পানির নিচ থেকে ভেসে ওঠতে না দেখে পরবর্তীতে তারা বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তারাও ওই ঘাটের পানিতে নেমে অনেক খুঁজাখুঁজি করে নিয়ামুলকে পানির নিচ থেকে উদ্ধার
সুখাইড় রাজাপুর উত্তর ইউপি সদস্য সৈয়দ হোসেন বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আমারা অনেক খুঁজাখুঁজি করছি।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা বলেন, এলাকাবাসী জাল ফেলে অনেক খুঁজাখুঁজি পরও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।