১০ সেপ্টেম্বর ২০১৯


বালাগঞ্জ ডি.এন মসজিদের বেহাল দশা

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, বালাগঞ্জ : পলেস্তারা থেকে টুকরো টুকরো হয়ে নামাজরত মুসল্লীদের উপরে পড়ছে। এতে যেকোন সময় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। বৃষ্টির দিনে মসজিদের ছাঁদে এবং চার দেয়ালে পানি ছুঁয়ে পড়ে।

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের চিত্র এটি।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের মসজিদের অবস্থা এখন খুবই শোচনীয়। বিদ্যালয়ে বড় বড় বিল্ডিং এবং অভ্যন্তরী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পাদিত হলেও অবহেলায় রয়ে গেছে মসজিদটি।

মসজিদের ইমামের শোয়ার কক্ষেরও অবস্থা শোচনীয়। ইমামের শোয়ার জন্য যে খাটের ব্যবস্থা করে দেয়া হয়েছে তাও এখন ভেঙ্গে গেছে। ফলে মসজিদের ইমামকে অপারগ হয়ে মাটির মধ্যে পাটি বিছিয়ে শোতে হচ্ছে।

এ বিষয়ে ডি.এন কর্তৃপক্ষকে বারবার অবগত করলেও কর্তৃপক্ষ উদাসীনতার পরিচয় দেন বলে জানান বালাগঞ্জ ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা আলী আসগর।

এ ব্যাপারে জানতে চাইলে বালাগঞ্জ ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, কোনো উন্নয়ন কাজে হাত না দেয়ার জন্য মন্ত্রনালয় থেকে পরিপত্র জারি করা আছে।

জানা যায়, বালাগঞ্জ ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় পাচ হাজার টাকা ইমামের বেতন বাবদ নেয়া হয়। আর ইমামকে সম্মানী দেয়া হয় মাত্র দুই হাজার টাকা। তাছাড়া শুধু থাকা বাদে ৩ বেলা’ই ইমামকে নিজ দ্বায়িত্বে খেতে হয়। জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন মসজিদের নিয়মিত মুসল্লীরা।

শেয়ার করুন