১১ মে ২০২২


জকিগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জে ট্রাক চাপায় রফিক আহমদ (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের মৃত ইসকান্দার আলীর ছেলে ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ এলাকার একটি পার্কের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রফিক আহমদ সাইকেলে ছিলেন। ট্রাকটি পেছন থেকে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। লাশ ও ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ট্রাক চালককে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন