২৬ আগস্ট ২০১৯

প্রতিনিধি কুলাউড়া, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে তিন স্কুল শিশু শিক্ষার্থীসহ ৪ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও, করেরগ্রাম, বালিচিরি, সৈয়দপুর এলাকায় বিকেলে একটি পাগলা কুকুর আক্রমণ চালিয়ে ৪জনকে গুরুতর আহত করেছে।
আহতরা হলেন, বনগাঁও গ্রামের শরীফ মিয়ার স্ত্রী আছিয়া বেগম(৪০),আব্দুর রশীদের পুত্র মারওয়ার ইসলাম সিহাম(১০), মাহবুব মিয়ার পুত্র মেহেদী হাসান (১০) ও কামাল মিয়ার পুত্র রিয়াদ মিয়া (৮)। এ তিন শিশু স্থানীয় আলাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য়,৩য় ও ১ম শ্রেণীর ছাত্র। কুকুরের আক্রমনে ৪ জনের হাত, টুট,পায়ে এলোপাতাড়ি কামড় দিলে তারা আহত হন।
পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে এলে ৪ জনের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর প্রেরণ করেন। এদিকে স্থানীয় লোকজন পাগলা কুকুরটিকে পিঠিয়ে মেরে ফেলেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।