৮ এপ্রিল ২০২৩
জকিগঞ্জ প্রতিনিিাধঃ সিলেটে জকিগঞ্জে টয়লেটের স্ল্যাব ভেঙ্গে ট্যাঙ্কিতে পড়ে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু ঘটেছে।
শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার ইসলামখানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ানা (১৫) ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রেজওয়ানা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো।