২১ ফেব্রুয়ারি ২০২৩
অমৃত সামন্ত, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জ জেলার মধ্যনগরের একটি প্রথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নাথাকায় জাতীয় পাতাকা টাঙ্গানোর দন্ডের গোড়ায় (বেদী)তে পুষ্প অর্পন করা হয়েছে। বিদ্যালয় পথিষ্ঠার ৫২ বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার না থাকায় জাতীয় পতাকা উত্তোলন করে সেই পতাকার দন্ডের নীচে বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ছাত্র ছাত্রী ও শিক্ষকগন।
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন চিত্র উঠে আসে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ঘাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।১৯৭১সালে প্রতিষ্ঠা হয় ঘাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু জাতীয় দিবসর শ্রদ্ধা নিবেদন করার জন্য নেই শহীদ মিনার।৫জন শিক্ষক কর্মরত রয়েছেন।এতে শিক্ষর্থী রয়েছেন মোট ৭২জন।
ঘাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতীশ চন্দ্র সরকার বলেন আমি ২০১৭সালে এখানে আসি এবং বিগত ২০১৩ সালে এটি পরিত্যাক্ত ঘোষনা হলেও এপর্যন্ত বিল্ডিংয়ের উপরে টিন পেতে কার্যক্রম চালাচ্ছি।তবে জেনেছি খুব দ্রুতই নতুন ভবনের কাজ শুরু হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই দ্রুতই শহীদ মিনার নির্মানের পদক্ষেপ নেওয়া হবে।