৯ এপ্রিল ২০২৩


ধর্মপাশায় নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

শেয়ার করুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে কল্পনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত কল্পনা উপজেলার বালিজুড়ী গ্রামের জমির আলীর স্ত্রী।

রোববার বেলা ২টার দিকে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামে এঘটনা ঘটে।

জানাযায়, কল্পনা আক্তার বাড়ির পশ্চিমে থাকা বারিয়া নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন