২৫ আগস্ট ২০১৯


পুলিশের অভিযানে জগন্নাথপুরে গ্রেফতার ১১

শেয়ার করুন


জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার সুবিদপুর গ্রামের মৃত তারিফ উল্লার ছেলে রশিদ উল্লাহ, মৃত ফুরকান উল্লার ছেলে আজমান উল্লাহ, আজমান উল্লার ছেলে সালেহ আহমদ, রশিদ উল্লার ছেলে জালাল আহম্মদ, জাহাঙ্গীর মিয়া, জাবেদ আহম্মদ, উপজেলার কাদিপুর গ্রামের আমির আলীর ছেলে ধন মিয়া, মিলন মিয়া, রিপন মিয়া, আবদুল কাদিরের ছেলে আবদুল আউয়াল ও পৌর এলাকার বলবল গ্রামের ছোয়াব আলী ছেলে ছাব্বির আহমদ।

সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশের দিকনির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান ও গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেন।

শেয়ার করুন