৫ জুন ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রাদিকা চন্দ্র দাস (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রাদিকা চন্দ্র ওই গ্রামের রাকেশ চন্দ্র দাসের ছেলে।
রোববার সকালে উপজেলার চাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাল্লা উপজেলার চাকুয়া গ্রামে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন রাদিকা। এ সময় ভারি বৃষ্টি শুরু হয়। নিরাপদ স্থানে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।