২৯ ডিসেম্বর ২০২৩
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছিলেন।
শুক্রবার বাদ আছর কোনাগ্রাম চক নওয়াগ্রাম খাদিজাতুল-কুবরা হাফিজিয়া মহিলা টাইটেল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযার বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুকউদ্দীন আহমদ, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও ড. আহমদ আল কবির, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রমুখ।