৯ সেপ্টেম্বর ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর বালক/বালিকা ফাইনাল খেলা। শনিবার দুপুর আড়াইটায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত দুটি খেলে অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে।

খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।