৩০ জুলাই ২০১৯


৪নং ওয়ার্ডে পানি সংকট : সরব কাউন্সিলর, নিরব মেয়র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : দীর্ঘ দিন থেকে নগরীর ৪নং ওয়ার্ডের অন্তর্গত মজুমদারী, হাউজিং এস্টেইট, দর্শনদেউড়ি ও মনিপুরি পাড়া সহ বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন কর্তৃক সর্বরাহকৃত পানির তীব্র সংকট রয়েছে। সংকট নিরসনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিসিকের যথাযত কর্তৃপক্ষকে বার বার অবগত করার পরও কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছেনা। ফলে বিষয়টি দিন দিন গণবিক্ষোভে রুপ নিচ্ছে। বিষয়টি ক্ষোব্দ স্থানীয় কাউন্সিলরও।

মঙ্গলবার সিসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সিসিক মেয়র বরাবরে এনিয়ে একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আম্বরখানা দত্তপাড়ায় প্রায় এক বছর আগে পানির পাম্বের বোরিং কাজ সমাপ্ত হয়। কিন্তু এই এক বছর থেকে পাম্পটি চালু করার কোন প্রদক্ষেপ নিচ্ছেননা সংশ্লিষ্টরা। বার বার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও বিষয়টি নিয়ে ব্যর্থ হয়েছেন কাউন্সিলর। ফলে বর্তমানে এই এলাকার পানি সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

তিনি বিষয়টি নিয়ে মেয়রের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সিসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিরর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমি পানি শাখার সংশ্লিষ্টদের বার বার এই পাম্পটি চালু করার বলেছি, কিন্তু কোন কাজ হয়নি। এমনটি মেয়র মহোদয়কেও আমি একাধিকবর মৌখিকভাবে জানিয়েছি, তার পরও পাম্পটি চালু করা সম্ভব হচ্ছেনা। বর্তমানে পানি সমস্যা তীব্র আকার ধারণ করেছে তাই লিখিতভাবে চিঠি দিয়েছি। আশা করছি মেয়র মহোদয় সমস্যাটি সমাধানে উদ্যোগ নিবেন।

বিষয়টি নিয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যবহৃত সেলফোনে কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন