১৭ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে সরকারদল আওয়ামিী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চান বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মনির হুসাইন। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ারসাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় মনির হুসাইন বলেন, বাংলাদেশের মানুষের সত্যিকারের ভাগ্যের পরিবর্তনের জন্য সংসদে প্রয়োজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। একজন সৎ ও শিক্ষিত জনপ্রতিনিধি জনগণের অধিকার রক্ষায় নিজেকে বিলিয়ে দেবার পাশাপাশি সাংবিধানিক অধিকার সুরক্ষায় আইন সপ্রণয়নে সংসদে সঠিক ভূমিকা পালন করতে পারেন।
বিশিষ্ট এই আইনজীবি বলেন, আমি তৃণমূলের একজন রাজনৈতিককর্মী, স্কুলছাত্র থাকাকালীন ছাত্রদের প্রতিনিধিত্ব করে আমার ছাত্র রাজনীতির জীবন শুরু, বঙ্গবন্ধুর সোনার বাংলাপ্রতিষ্ঠা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সম্পৃক্ত করতে নৌকার মনোনয়ন চাই।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষিত জনপ্রতিনিধির বিকল্প নেই।
আওয়ামীলীগ নেতা এডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও কাউন্সিলার খালেস উদ্দিনের পরিচালনায় মমতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাহমুদ হাসান এমবিই, বাংলাদেশ টিচার্স এসোসিয়েসনের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ মুকুল, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুলজলিল চৌধুরী, আব্দুল কাদির, আব্দুল করিম প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ওকমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী তাইসির মাহমুদ, সাবেক সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের, জনমত’র নির্বাহী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এটিএনবাংলার হেড অফ নিউজ মুস্তাকআলী বাবুল, চ্যানেল এস এর সিনিয়র রির্পোটার্ রেজাউল করিমমৃধাসহ বিভিন্ন মিডিয়া’র প্রতিনিধি।
মতবিনিময় সভায় মোহাম্মদ মনির হুসাইন আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ও সিলেট ল-কলেজের (আইন কলেজ) ভিপি নির্বাচিত হয়ে আমি ছাত্রনেতা হিসেবে নৈতিকতা সমুন্নত রেখে সন্ত্রাস মুক্ত ছাত্র নেতৃত্ব তৈরিতে ভূমিকা রেখেছি। কর্মজীবনেও আমি ব্রিটেনে বাংলাদেশী শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছি। এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্য ও সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসাবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করি। তিনি বলেন, সিলেটে দক্ষিণ সুরমা আমার জন্ম মাটি। আমি আমার জীবনের শিক্ষা ও অভিজ্ঞতাকে মাটি ওমানুষের জন্য কাজে লাগাতে চাই। শিক্ষিত জনপদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সংসদে যোগ্য প্রতিনিধি হিসেবে কথা বলতেচাই।
মোহাম্মদ মনির হুসাইন দক্ষিণ সুরমাবাসী ও প্রবাসীদের দোয়া, সহযোগিতা কামনাকরে বলেন, আপনাদের প্রতিনিধি যদি শিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে আপনাদের সম্মান-মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনাদের অধিকারগুলো যথার্থভাবে বাস্তবায়িত হবে।