১ নভেম্বর ২০২৩


বনের ভেতর আটকা পড়েছিল সিলেটগামী ট্রেন

শেয়ার করুন

 

নিজস্ব সংবাদদাতা: সিলেটগামী আন্তঃনগর উপবন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে ছিল বনের ভেতর। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেলরুটের মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতর আটকা পড়ে এ ট্রেন। এতে ওই ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

কোনমতে পেছন দিকে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাল ইঞ্জিন বিকল হওয়া ট্রেন। ছবি : সংগৃহীত

 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ট্রেনটির ইঞ্জিন পুরাতন থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পাহাড়ের উঁচুতে উঠতে না পারায় ইঞ্জিন ফেল করে বনের ভেতর আটকা পড়ে। পরে ট্রেনটি কোনোরকম পেছনের দিকে শ্রীমঙ্গল স্টেশনে আসে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে রাত ৪টায় ওই যাত্রীদের তুলে দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, হয়তো শিগগিরই আন্ত:নগর ট্রেনগুলোতে নতুন ইঞ্জিন সংযোজন করা হবে।’

এএস // আতারা

শেয়ার করুন