১০ মে ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন নার্স ও একজন পুলিশ সদস্য রয়েছেন।
শনিবার রাতে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নতুন পাঁচ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত পাঁচ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তিন জন এবং ঢাকা থেকে দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এই পাঁচ জনের মধ্যে মৌলভীবাজার সদরের এক নার্স এবং রাজনগর থানার এক পুলিশের উপপরিদর্শক রয়েছেন। বাকি তিন জন কমলগঞ্জ উপজেলার। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রাতেই তাদের বাসা-বাড়ি লকডাউন করা হয়েছে।
প্রসঙ্গত, মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে।