১৫ জুলাই ২০১৯


মাধবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ‌১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. তোফাজ্জল আলী (৪৫) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে ঘটনাটি ঘটে।

নিহত তোফাজ্জল সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের প্রয়াত মজলিশ আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসটি রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক তোফাজ্জল আলী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে বলে জানান তিনি।

শেয়ার করুন