৩ মে ২০২১


সিলেটে করোনায় একদিনে ছয়জনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দুদিন পর সিলেটে করোনায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। গত শনি ও রোববার সিলেটে করোনায় কারো মৃত্যু না হলেও সোমবার একসাথে ৬ জনের মৃত্যু হলো। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবারের সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬২ জনের। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৮ জন, সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৮২। এ সময়ে সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। নতুন সুস্থ ১২৩ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪০৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২২২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২০৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন