১৩ নভেম্বর ২০২৩


বিছনাকান্দির জন গুরুত্বপূর্ণ উন্নয়নে আবারো নৌকায় ভোট দিন

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সংসদে পাঠান। যদি পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে বিছনাকান্দি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সকল সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নের কুপার বাজারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় মন্ত্রী বলেন, গোয়াইনঘাট উপজেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শতভাগ বিদ্যুতায়নে আওয়ামী লীগ সরকার আন্তরিক ভাবে কাজ করেছে। জাফলং সেতু, গোয়াইনঘাট সেতুসহ আওয়ামী লীগ সরকার গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যাবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। বিশেষ করে আজ বিছনাকান্দি ইউনিয়নে লুনি নদী (আনফরের ভাঙ্গায়) সেতু ভিত্তি প্রস্থর করে সিলেটের পর্যটনে অপার সম্ভাবনার সৃষ্টি করা হয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্র লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য কামাল আহমদ, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুবলীগ নেতা আবুল হোসেন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মুজিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন