৩১ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর উপকণ্ঠে কথাকাটাকাটির জেরে আব্দুল জব্বার জামাল (২০) নামে এক তরুণ খুনের ঘটনায় মামলা দায়োর করা হয়েছে। নিহতের বাবা নজরুল ইসলাম তারা মিয়া বাদী হয়ে শাহপরান থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে নাম বিকৃতি নিয়ে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন হন আব্দুল জব্বার। তিনি শাহপরাণের বিআইডিসি বহর কলোনির নজরুল ইসলাম তারা মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মা্মলায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও কয়েকজনকে আসামী করা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে।