৩ জুলাই ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন সুদীপ দাশ।
রোববার বিকেলে থানা প্রাঙ্গণে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো.রফিকুল ইসলাম, উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গোলাপগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন পরিত্রান তালুকদার। তিনি গত ১৯ মার্চ বদলি হন। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম)।