১৭ মে ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : আমরা অন্ধ বিবেকের বদ্ধ ঘরে থাকতে চাই না। আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দরভাবে সাজাতে চাই। সত্যের আলোয় ভরে উঠুক আমাদের সমাজ। সত্য, সুন্দর ও স্বচ্ছতায় জেগে উঠুক বিবেক।- এমন শ্লোগানকে ধারণ করে মহামারি করোনা ভাইরাস নিয়ে সংকটময় পরিস্থিতিতে সামাজিক সংগঠন বিবেকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড ইউনিয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়ার দিক নির্দেশনায় স্থানীয়দের আর্থিক সহযোগীতায় ঘরে ঘরে গিয়ে ফ্রি প্রাথমিক চিকিৎসা পরামর্শ ঔষধ বিতরণ করা হয়েছে।
রোববার সপ্তাহব্যাপী পরিচালিত এই কর্মসূচীর শেষ দিনে পশ্চিম সোনাপুর গ্রামে ঔষধ বিতরণ করা হয়। কালী বাড়ি বাজারে মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বাজারের প্রত্যক গলিতে এবং দোকানে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসব কর্মসূচীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজকর্মী ও আজকের সিলেট ডটকম এর নিজস্ব প্রতিবেদক গিলমান আহমদ তালুকদার।
সপ্তাহব্যাপী এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ পুরকায়স্থ, সমাজকর্মী নিবাস দাশ লিপন, কাজী শিপন মিয়া, আকবর মিয়া, চম্পু দাশ, রাজু দাশ, প্রণব পুরকায়েস্থ, বিপুল বৈদ্য, মান্না দাশ, কাজল আচার্য্য ও শাওন দাশ প্রমূখ।