২৫ ফেব্রুয়ারি ২০২০
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলার জয়কলস এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সোমবার মধ্যরাতে ছাতক উপজেলার জয়কলস কাজিরবাড়ি এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৬৩৭৯) বিপরীত দিক থেকে আসা (সিলেট-ড-১১-১৩৬০) ট্রাককে অতিক্রম করার সময় সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল (সিলেট-ল-১১-৬৪২৪) ট্রাকের চাকায় চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। এ দুর্ঘটনার পর ট্রাক দুটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
জয়কলস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ অমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।