১৭ মে ২০১৯


হবিগঞ্জে শীর্ষ মাদকবিক্রেতা গ্রেফতার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে রতন মিয়া (৩০) নামে এক শীর্ষ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা ৯শ’পিস ইয়াবা ট্যাবলেট, ২৫৮ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রতন মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।

শুক্রবার ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআই রাকিবুল হাসান জানান, রতন হবিগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মাদক ও মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রতনকে গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। কলেজছাত্র থেকে শুরু করে নানা শ্রেণীপেশার লোকের কাছে তিনি মাদক বিক্রি করতেন।

শেয়ার করুন