২০ আগস্ট ২০২৩
খলিলুর রহমান : হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের ঝাঁঝ। বিপাকে পড়েছেন ভোক্তারা। আচমকা মূল্যবৃদ্ধিতে ক্রেতা-ভোক্তাদের হিমশিম খেতে হচ্ছে।
বাংলাদেশ পেঁয়াজ রপ্তানীকারক দেশ একমাত্র ভারত।পেঁয়াজ রপ্তানিতে বন্ধু দেশ ভারত শুল্ক আরোপ করেছে,এমন খবর পৌঁছতেই সিলেটে একদিনের ব্যবধানে লাফে উঠেছে পেঁয়াজের দাম। বেড়ে গেছে ঝাঁঝ। পড়ে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজ নিয়ে হৈ,হুল্লাড়। হঠাৎ করে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়ে গেছে ১৫ থেকে ১৮ টাকা। খুচরা বাজারে রোববার প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৫-৭০ টাকা। শুক্রবার দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা।
রোববার (২০ আগস্ট) বিকেলে সরেজমিন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বেশি দামে বিক্রির আশায় আড়তদাররা ইতোমধ্যে ভালো মানের পেঁয়াজ বিক্রি ও সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এমনটা জানিয়েছেন খুচরা বিক্রতা মোদি দোকানীরা।
নগরের বন্দরবাজারের এক খুচরা ব্যবসয়ী জানান, আমাদের দোকানগুলোতে দাম কম ও বেশি নির্ভর করে আড়তের উপর। আড়তদাররা পর্যাপ্ত পরিমান পেঁয়াজ দিচ্ছেন না। পেয়াজ আমদানীতে শুল্ক আরোপের খবরে তারা ভালো মানের পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দিয়েছেন এবং আগের চেয়ে দাম কেজি প্রতি ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। নগরের কলীঘাটসহ বিভিন্ন আড়তের গোদামে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও তারা কম সেল দিচ্ছেন।
এক আড়তদার বলেন- পেঁয়াজ পঁচনশীল ভোগ্য পণ্য। ব্যবসায় মাঝেমধ্যে আমাদের লোকসানও দিতে হয়। তাই সুযোগে আমাদে এ লোকসান পুষিয়ে নিতে হয়।