২৫ এপ্রিল ২০১৯


কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে সুতাং নদী

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে কলকারখানার বর্জ্যে সুতাং নদীসহ পার্শ্ববর্তী জলাশয়গুলো দূষিত হয়ে পড়েছে। শিল্পবর্জ্য দূষণে সুতাং নদী হয়ে পড়েছে মৎস্যশূন্য, নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। মারা যাচ্ছে হাঁস-মোরগ-গবাদিপশু। মানুষ আক্রান্ত হচ্ছে চর্মরোগসহ নানা অসুখে। মাঠে ফসল উৎপাদন কমে যাচ্ছে।

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ এবং খোয়াই রিভার ওয়াটারকিপার সুতাং নদী পরিদর্শনকালে নদীপাড়ের জনসাধারণ এ কথাগুলো বলেন।

‘পৃথিবী বাঁচাতে শিল্প দূষণ বন্ধ করো’ এই স্লোগান নিয়ে সাম্প্রতিক সময়ে শিল্পবর্জ্য দূষণে আক্রান্ত সুতাং নদীর বিভিন্ন স্থান ঘুরে দেখেন পরিবেশকর্মীরা। প্রতিনিধিদল দেখতে পান দুর্গন্ধযুক্ত সুতাং নদীর পানি কালো হয়ে গেছে। এ সময় স্থানীয় সাধুর বাজারে সুতাং নদীতে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত নদী পাড়ের বাসিন্দারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন