২৯ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর সিলেট সফর বাতলি হওয়ায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার ময়ুরকুঞ্জ কনভেনশন হলে এ কর্মীসভা হওয়ার কথা ছিল।
সোমবার রাত ১০টার দিকে নিজের ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

ফেসবুক পেইজে তিনি লিখেন, অনিবার্য কারণে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের সিলেট সফর বাতিল হয়েছ।
এর আগে আয়োজকদের পক্ষ থেকৈ জানানো হয়েছিল আক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত) আহমদ হোসেন।
এদিকে, সভা স্থগিত হয়ে যাওয়ায় কেন্দ্রীয় কেউ সিলেটে আসছেন না বলেও নিশ্চিত করেছেন অধ্যাপক জাকির হোসেন। এ নিয়ে রাত ১০টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্টও দেন তিনি।