১৩ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে সোনাফর আলী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের ইছামতি গ্রামের আবদুল হাসীমের ছেলে।
শনিবার সকালে উপজেলার ইছামতি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নিজ গ্রামে এক বাড়িতে গাছ কাটার জন্য গাছের ওপরে উঠেন। হঠাৎ করে তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।