৩ এপ্রিল ২০২৩


চুনারুঘাটে সৎ মামার হাতে শিশু ভাগ্নে খুন

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু স্বপন মিয়ার (১০) মৃত্যু হয়েছে। নিহত স্বপন মিয়া চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকার কবির মিয়ার ছেলে। এ ঘটনায় গ্রেফতার স্বপনের সৎ মামা শান্ত মিয়া (১৫) দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকালে এলাকার একটি জঙ্গল থেকে স্বপনের গলাকাটা দেহ উদ্ধারের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই শিশুটির নানা নূর আলী চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে বাদীর ছেলে অর্থাৎ ওই শিশুর সৎ মামা শান্তকে পুলিশ গ্রেফতার করে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, এ মামলার একমাত্র আসামি কিশোর শান্ত। পাওনা টাকা ও পারিবারিক মনোমালিন্যের জেরে সে তার সৎ ভাগ্নের গলা কেটে দেয় বলে অদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন