২৪ এপ্রিল ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে তানিশা আক্তার (৫) নামের এক শিশু বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত তানিশা আক্তার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
রোববার দুপুরে উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানাযায়, শনিবার রাতে কাল বৈশাখী ঝরে উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে ১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। খেলা করতে গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক খুঁটি মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায়।
হামলার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।