১২ এপ্রিল ২০১৯


ই-কমার্স মেলা বয়কট করলো অনলাইন গণমাধ্যম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : অনলাইন গণমাধ্যম দেশের অন্যতম একটি জনপ্রিয় গণমাধ্যম হবার পরও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এই মাধ্যমকে অবজ্ঞা এবং গুরুত্ব না দেবার কারনে সিলেটে ই-কমার্স মেলা বয়কট করলো সিলেটের অনলাইন গণমাধ্যম।

ই-কমার্স মেলার কোন সংবাদ সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যভুক্ত কোন পোর্টালে প্রকাশ করা হবে না বলে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে জানিয়েছেন।

শেয়ার করুন