২৩ মার্চ ২০১৯


সুনামগঞ্জে খুনর আসামি ধরতে সাত দিনের আল্টিমেটাম

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়ার খুনের ঘটনায় আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।

শনিবার সকালে শহরে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনে’র উদ্যোগে আলফাত উদ্দিন স্কয়ারের রাস্তা অবরোধ করে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে সংগঠনটি।

মানবন্ধনে বক্তারা বলেন আজাদ মিয়া বাঁধ নির্মানের নানা অনিয়ম আর অভিযোগ তুলে ধরাতেই খুন হয়েছেন। আজাদ হত্যার মুল আসামীরা এখনও গ্রেফতার হয়নি। হত্যারকারী নুরুল হক এখন বহাল তবিয়তে চেয়ারম্যান পদে রয়েছেন। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও ১৫ দিনে মধ্যে আসামী নুরুল হকের চেয়ারম্যানপদ বাতিলের দাবি জানান। নইলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

মানববন্ধন শেষে আসামী নুরুল হককে গ্রেফতারের ৭ দিনের আল্টিমেটাম দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি বজলুল মজিদ চৌধুরী,সাধারণ সম্পাদক বিজন সেন রায়,সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক. একে কুদরত পাশা, সালেহীন শুভ ও নিহত আজাদের ভাই আফরোজ রায়হানসহ স্থানীয় লোকজন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত পোনে ১১টার দিকে বাসায় ফেরার পথে সুনামগঞ্জ পৌর শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের সড়কে মুখোশধারীর হামলায় নিহত হন হাওর আন্দোলনের এই নেতা।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মোল্লা পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক সহ ৪ চারকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১জনকে আটক করা হলেও বাকিরা পলাতক রয়েছে।

শেয়ার করুন