৫ মার্চ ২০২৩


মধ্যনগরে বোরো ফসল রক্ষায় মতবিনিময় সভা

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন চলমান রবি মৌসুমে বোরো ধানের রোগ ব্লাস্ট বিএলবি ও মাজরা পোকাড় প্রতিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মধ্যনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সার, বীজ ও বালাই নাশক ডিলার এবং কৃষকদের সাথে বোরো ধানের বিভিন্ন রোগ সম্পর্কে মতামত ও প্রতিকার প্রতিষেধক পরামর্শ দেন ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মোঃমীর হাসান আল-বান্না। এসময় কৃষকদের উদ্দেশ্যে রোগ প্রতিকার নির্দেশিকা লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু, উপসহকারী কৃসি কর্মকর্তা আকমল হোসেন, ইউপি সদস্য সুমন বর্মন, কৃষক অজয় রজক, আবুল বাসার সহ এলাকার একাধিক কৃষক।

শেয়ার করুন