৩০ এপ্রিল ২০২৩


বাহুবলে গাড়িচাপায় সিএনজিচালক নিহত

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে গাড়িচাপায় এলাইছ মিয়া (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত এলাইছ মিয়া ওই উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।

রোববার ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বশিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে উপজেলার মীরপুর এলাকায় গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা বের করার জন্য বাড়ি থেকে বের হন তিনি। বশিনা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা একটি গাড়ি চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন