১১ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের দায়ে ৮ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ৷ দণ্ডপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম (গোলাপ ফুল) কে ১৫ হাজার টাকা, আফজল হক (আনারস) কে ১৬ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাগর হাজরা (তালা) কে ৮ হাজার টাকা, এম এ রহিম নোমানী (মাইক) কে ৮ হাজার টাকা ও পরিমল দাশ (বাল্ব) কে ৮ হাজার টাকা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী(ফুটবল) কে ১২ হাজার টাকা, হাজেরা খাতুন (হাঁস) কে ৮ হাজার টাকা ও মিতালী দত্ত (পদ্মফুল) কে ৮ হাজার টাকা জরিমানা করে ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৷
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলম বলেন, ৮ জন প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। যারাই নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করবেন তাদেরকে শাস্তি পেতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।