৯ মার্চ ২০২৩


দুই সন্তান ফেলে লাপাত্তা প্রবাসীর স্ত্রী তুলি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর গোয়াইপাড়া থেকে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী লাপাত্তা হয়েছেন। তার নাম সেলিনা আক্তার তুলি (৪৩) । এ ঘটনায় তার ননদ কোহিনুর এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরী সূত্রে জানা যায়, সোমবার (৬ মার্চ) সকালে গোয়াইপাড়াস্থ মল্লিকা ৪৪/২ বাসায় দুই সন্তানকে রেখে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান প্রবাসীর বধূ তুলি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওইদিন রাতেই এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেন তার ননদ কোহিনূর।

এ ব্যাপারে থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, জিডির কপি হাতে পেয়েছি। গৃহবধূর স্বজনদের সাথে কথা হয়েছে। তার সন্ধান পেতে পুলিশ কাজ করছে

শেয়ার করুন