১৫ ডিসেম্বর ২০২০


দক্ষিণ সুরমায় আসামী ধরতে গিয়ে তোলপাড়

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে জেলা পুলিশ (ডিবি শাখা) আসামি ধরতে গিয়ে চার উপজেলা জ্বুড়ে জনসাধারনের মাঝে আতংক চড়িয়েছে বলে দাবি করেছে স্বানীয় এলাকাবাসি। গত সোমবার সন্ধ্যারপর এসএমপির মোঘলাবাজার থানার অন্তর্গত স্থানীয় জালালপুর বাজারে ডিবি পুলিশের এক অভিযানে ৯ ব্যক্তিকে আটক করে, তাদেরকে ডাকাত হিসাবে হ্যান্ডমাইকে ঘোষনা করা হয় ।

এসময় বড় ধরনের ডাকাত দল ডাকাতির জন্য জালালপুর বাজারে জড়ো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ তদেরকে আটক করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকতে হ্যান্ডমাইকে ঘোষনা করা হয়। প্রতি এলাকায় মসজিদের মাইকে মাইকে জনসাধারনকে ডাকাতের আক্রমন থেকে সতর্ক থাকতে ঘোষনা দেওয়া হলে, আশপাশের এলাকা সহ চারটি উপজেলায় জনসাধারনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে । নারি পুরুষদের নির্ঘুম রাত কাটে, অনেক পাড়ায় যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে রাত জেগে পাহারা দেয় ।

আটককৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলা নিজ জালাল পুর গ্রামের ফারুকের ছেলে শাহাদাত,মৃত বাবুলের ছেলে সেবুল,মৃত মাসুকের ছেলে লয়লুছ,আং নুরের ছেলে চমির,ছয়ফুলের ছেলে পাবেল,ছুরত আলীর ছেলে বদরুল,মৃত মাহমদের ছেলে কয়েছ,তাদের সবার বাড়ী একি গ্রামে। অজ্ঞাত সবুজ ও রাজিব ।

তবে সিলেট জেলা পুরিশের মিডিয়া কর্মকর্তা অতি: পুলিশ সুপার সদর লুৎফুর রহমান জানান, ভুল নয় সঠিক তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে ও ২ জনকে দক্ষিন সুরমা থানায় গ্রেফতার দেখানো হয়েছে যাহার মামলা নং ১৩ ।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সোলেমান হোসেন জানান, ডিবি পুলিশের অভিযানে আটক আমার এলাকার সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেড়ে দেওয়া হয়েছে,তারা ছিল শ্রমিক ও ছাত্র ।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন স্যোসাল মিডিয়ার অপব্যবহরের কারনে,আটককৃতদের ডাকাত বলে প্রচার করায় দেশে বিদেশে তাদের ব্যক্তিগত ও এলাকার সুনাম ক্ষুন্ন হয়েছে।

শেয়ার করুন