৮ মার্চ ২০১৯


সিলেটে তিন এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : আজকের (শুক্রবার) মধ্যেই সুনামগঞ্জ-২, হবিগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ তাদের এ নির্দেশ দেয়া হয়েছে। এসব এলাকায় ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা ভোট শুরু হচ্ছে।

বৃহস্পতিবার ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির সহকারী পরিচালক আশাদুল হক।

এ কর্মকর্তা জানান, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির ও সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তবে নির্বাচনের পরে তারা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন।

শেয়ার করুন